শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িগঙ্গায় ট্রলারের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ কিশোর 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম
ঢাকার বুড়িগঙ্গা নদীতে ট্রলারের ধাক্কায় নৌকাডুবি
expand
ঢাকার বুড়িগঙ্গা নদীতে ট্রলারের ধাক্কায় নৌকাডুবি

ঢাকার বুড়িগঙ্গা নদীতে ট্রলারের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় মো. হোসেন (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে নয়টার দিকে সোয়ারিঘাট থেকে গুদারা ঘাট যাওয়ার পথে মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে মাঝিসহ মোট পাঁচজন যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষের পর সেটি নৌকার ওপর উঠে গেলে নৌকাটি ডুবে যায়। আশপাশের নৌকার যাত্রীরা মাঝিসহ পাঁচজনকে উদ্ধার করতে পারলেও হোসেন পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।

নিখোঁজ হোসেন রাজধানীর চকবাজার এলাকায় একটি কসমেটিকসের দোকানে কাজ করতেন এবং পরিবারের সঙ্গে কেরানীগঞ্জ-এ বসবাস করতেন।

হোসেনের মামা জসিম উদ্দিন জানান, প্রতিদিন এই পথেই যাতায়াত করতেন তার ভাগিনা। কাজ শেষে সোয়ারিঘাট থেকে গুদারা ঘাটে খেয়া পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, হোসেন সাঁতার জানতেন না।

বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হারুন মৃধা জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস ও বেসরকারি ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হলেও রাতের অন্ধকারে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। পরে সার্চলাইট দিয়ে প্রায় দুই ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করা যায়নি।

তিনি জানান, শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup