সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৭:২৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ইরানের অবকাঠামোতে পরিকল্পিত হামলা থেকে সরে আসার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারেরও বেশি কমেছে। খবর আলজাজিরার।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার রাত ২৩:৫২ (জিএমটি) পর্যন্ত ব্রেন্ট ক্রুড-এর দাম ৪ দশমিক ০৮ ডলার বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৮৫ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৬৬ ডলারে লেনদেন হয়।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করলে এবং ইরানি বাহিনী ওমান উপকূলের কাছে কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর পর গত মাসে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ২০ শতাংশেরও বেশি বেড়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন