শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রিভোর ইলেকট্রিক বাইকে একবার চার্জে চলবে ১৩০ কিলোমিটার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৮:৫৭ পিএম
expand
রিভোর ইলেকট্রিক বাইকে একবার চার্জে চলবে ১৩০ কিলোমিটার

দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। রিভো সি৩৫ ও রিভো সি৩৫-ওয়াই নামের মডেল দুটি নগর এলাকায় দৈনন্দিন যাতায়াতের সুবিধার কথা বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে মডেল দুটি উন্মোচন করা হয়।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে বাইক দুটি প্রায় ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এতে রিয়েল-টাইম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস) থাকায় ব্যাটারির চার্জের শতকরা হার তাৎক্ষণিকভাবে দেখা যায়। পাশাপাশি রয়েছে ৮ ইঞ্চির ইন্টিগ্রেটেড ফুল-স্ক্রিন এলসিডি ডিসপ্লে, যেখানে প্রয়োজনীয় রাইডিং–সংক্রান্ত তথ্য দেখা যাবে।

কমপ্যাক্ট ডিজাইন ও আধুনিক প্রকৌশল প্রযুক্তিতে তৈরি রিভো সি৩৫-এর দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা। অন্যদিকে প্রিমিয়াম ফিচারসমৃদ্ধ রিভো সি৩৫-ওয়াইয়ের দাম ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা।

‘রাইড ডিফারেন্ট’ প্রতিপাদ্যে আনা মডেল দুটিতে ‘মেকা’ অনুপ্রাণিত ডিজাইন, ব্লেড–স্টাইল এয়ার গাইড সাইড গ্রিল এবং অ্যারোডাইনামিক বডি ব্যবহার করা হয়েছে। জেট ব্ল্যাক, স্পেস গ্রে, মেমফিস গ্রিন ও গ্লো রেড—এই চারটি রঙে পাওয়া যাবে বাইক দুটি।

উভয় মডেলেই রয়েছে ৭২ ভোল্ট ৩৫ অ্যাম্পিয়ার–আওয়ার গ্রাফিন ব্যাটারি ও উচ্চ দক্ষতার পাওয়ারট্রেইন। রিভো সি৩৫-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং রিভো সি৩৫-ওয়াইয়ের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার। প্রতিষ্ঠানটির দাবি, নগর যাতায়াতের জন্য পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বিকল্প হিসেবে বাইক দুটি তৈরি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, ‘রিভো উদ্ভাবনী প্রকৌশলকে এমন স্মার্ট, শূন্য-নির্গমন প্রযুক্তিতে রূপ দিয়েছে, যা বাংলাদেশের আধুনিক নগর জীবনের চালকদের প্রতিদিনের যাতায়াতের প্রয়োজন মেটাতে সহায়তা করবে।’

নতুন মডেল দুটি উপলক্ষে সীমিত সময়ের বিশেষ অফারও ঘোষণা করেছে রিভো বাংলাদেশ। রিভো সি৩৫ কিনলে ক্রেতারা পাবেন ৫ হাজার টাকা ক্যাশব্যাক, একটি টি-শার্ট ও একটি কীরিং। আর রিভো সি৩৫-ওয়াই কিনলে মিলবে একটি হেলমেট, একটি টি-শার্ট ও একটি কীরিং।

মডেল দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য রিভো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনুমোদিত শোরুমে পাওয়া যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup