বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ এএম
স্বর্ণের গয়না
expand

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম ওঠানামা করছে।

এরই ধারাবাহিকতায় সর্বশেষ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন ঘোষণা না আসা পর্যন্ত বুধবার (৮ সেপ্টেম্বর) আগের ঘোষিত দামেই স্বর্ণ বিক্রি হবে।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এর আগে এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।

এদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

অপরিবর্তিত রুপার দাম

স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারিত রয়েছে।

বাজুসের নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত স্বর্ণ ও রুপার ক্ষেত্রে এ মূল্যই কার্যকর থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank