

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের স্যানিটারিওয়্যার বাজারে নতুন পণ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এমসিআইএল) ব্র্যান্ড ফ্রেশ স্যানিটারিওয়্যার।
শনিবার (২২ আগস্ট) ‘নিখুঁত, নির্মল, ফ্রেশ’ ট্যাগলাইন নিয়ে বাজারে এসেছে ব্র্যান্ডটি। নারায়ণগঞ্জের আষাঢ়িয়ারচরে এমসিআইএলের কারখানায় এর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল পণ্যগুলোর উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফ্রেশ স্যানিটারিওয়্যারে অধিকতর হোয়াইটনেস, উন্নত গ্লস ও গ্লেজ হার্ডনেস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এসব প্রযুক্তি পণ্যের উজ্জ্বলতা, মসৃণ ফিনিশিং ও স্থায়িত্ব নিশ্চিত করবে।
স্যানিটারিওয়্যার ব্যবসায় প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এমসিআইএল। কারখানাটিতে মাসে প্রায় ৬০ হাজার পিস পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে। প্রকল্পটির মাধ্যমে ৬০০-এর বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রাথমিকভাবে ছয়টি পেডেস্টাল বেসিন, দুটি ওয়ান-পিস ওয়াটার কমোড, তিনটি টু-পিস ওয়াটার কমোড ও তিনটি স্কোয়াটিং প্যান নিয়ে বাজারে এসেছে ফ্রেশ স্যানিটারিওয়্যার। শুরুতে সাদা রঙের পণ্য বাজারজাত করা হলেও ভবিষ্যতে গ্রাহকের চাহিদা অনুযায়ী বিভিন্ন রঙ ও ডিজাইনের পণ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া টেবিল টপ বেসিন ও ইউরিনালসহ আরও বিভিন্ন ধরনের স্যানিটারিওয়্যার বাজারে আনার পরিকল্পনার কথাও জানিয়েছে এমসিআইএল।
এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল বলেন, নির্মাণসামগ্রী খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও গ্রাহকদের আস্থার ভিত্তিতে ফ্রেশ স্যানিটারিওয়্যার বাজারে আনা হয়েছে। গুণগত মান, নিরবচ্ছিন্ন সরবরাহ ও গ্রাহকদের আস্থাকে গুরুত্ব দিয়ে ব্র্যান্ডটিকে নির্ভরযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তারা।
এমজিআই জানিয়েছে, বর্তমানে ফ্রেশ স্যানিটারিওয়্যার উৎপাদনে শতভাগ আমদানিকৃত কাঁচামাল ব্যবহার করা হচ্ছে। থাইল্যান্ড, মালয়েশিয়া, মিশর, ভারত, জার্মানি ও চীন থেকে এসব কাঁচামাল সংগ্রহ করা হচ্ছে।
২০২১ সালে ফ্রেশ সিরামিকসের যাত্রা শুরুর পর এবার স্যানিটারিওয়্যার খাতে প্রবেশ করল এমজিআই। সিরামিকসের পাশাপাশি প্রতিষ্ঠানটির নির্মাণসামগ্রীর পোর্টফোলিওতে সিমেন্ট, স্টিল, ইট ও ব্লক এবং নির্মাণকাজে ব্যবহৃত পাথর রয়েছে।


