বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরে ইউএস বাংলার বহরে যুক্ত হচ্ছে বোয়িংয়ের ২১ উড়োজাহাজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

মার্কিন কোম্পানি-বোয়িংয়ের কাছ থেকে ২১টি উড়োজাহাজ ভাড়ার চুক্তি করলো ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রায় ১৯ হাজার কোটি টাকার এ বিনিয়োগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে, এমন আশা করছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে বোয়িং সংযোজন উপলক্ষে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএস বাংলার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামন মিল্লাত।

তিনি জানান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এভিয়েশন খাতের উন্নয়নে সুনির্দিষ্ট মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে বগুড়ায় পাইলট ট্রেনিং একাডেমি করা হবে। থার্ড টার্মিনাল চালু হলে বোয়িং-এর সংযোজিত ফ্লাইট পরিচালনা সহজ হওয়ার পাশাপাশি বছরে আকাশপথে প্রায় আড়াই কোটি যাত্রী পরিবহন সম্ভব হবে বলে আশা করেন তিনি।

অনুষ্ঠানে বোয়িং-এর ভাইস প্রেসিডেন্ট পল রেঘি বলেন, ইউএস বাংলার বহরে এক বছরে ২১টি বোয়িং যুক্ত হতে যাওয়ার ঘটনা বাংলাদেশের এভিয়েশন খাতে বড় মাইলফলক। এর মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পর্যটন খাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করেন আলোচকরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন