শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে এলো জ্বালানির বড় চালান, স্বস্তির আভাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম
জ্বালানিবাহী জাহাজ  ‘টর্ম দামিনি’ ।। ছবি: সংগৃহীত
expand
জ্বালানিবাহী জাহাজ ‘টর্ম দামিনি’ ।। ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি চাহিদা মেটাতে বড় আকারে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর অংশ হিসেবে প্রায় ৬৮ হাজার টন ডিজেল নিয়ে দুটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে ভিড়ে এবং পরবর্তীতে সেগুলো থেকে জ্বালানি খালাসের প্রস্তুতি শুরু হয়। বন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী ‘লুসিয়া সোলিস’ প্রায় ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল বহন করে বিকেলে বন্দরে পৌঁছায়। জাহাজটি বুধবার পতেঙ্গার ডলফিন জেটিতে ভেড়ার কথা রয়েছে।

অন্যদিকে ডেনমার্কের পতাকাবাহী ‘টর্ম দামিনি’ প্রায় ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল নিয়ে রাতে বহির্নোঙরে পৌঁছায়। বর্তমানে জাহাজটি থেকে লাইটারিং প্রক্রিয়ার মাধ্যমে ছোট জাহাজে তেল স্থানান্তর করা হচ্ছে।

জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি জাহাজ থেকে সম্পূর্ণ তেল খালাস করতে প্রায় দুই দিন সময় লাগতে পারে। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই তেল খালাসের কাজ শেষ হবে এবং তা দ্রুত দেশের বিভিন্ন ডিপোতে সরবরাহ করা সম্ভব হবে।

প্রাইড শিপিংয়ের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, একই দিনে সিঙ্গাপুর থেকে ১২ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup