সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনেই আবার বাড়ল স্বর্ণের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

শনিবার (২৮ মার্চ) বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে এই দাম সমন্বয়ের ঘোষণা আসে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় এবং সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন এই মূল্য শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টা থেকে দেশের বাজারে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ ২৮ মার্চ সকালেই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ১২ টা নির্ধারণ করেছিল সংগঠনটি।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৮ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২১ দফা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup