রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৪ এএম
সোনার গহনা
expand
সোনার গহনা

বিশ্ববাজারে অস্থিরতার মধ্যেই দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। টানা ছয় দফা দাম বৃদ্ধির পর শনিবার (৭ মার্চ) প্রতি ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। বুধবার থেকে কার্যকর হওয়া এই দাম শনিবারও বহাল রয়েছে।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

এর আগে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। পরে আবার বাড়িয়ে এই দাম ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকায় পৌঁছায়।

গত সপ্তাহে দুই দফায় মোট ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। সর্বশেষ দফায় দাম বেড়েছিল চার হাজার টাকারও বেশি।

এ নিয়ে চলতি বছর দেশে স্বর্ণের দাম মোট ৩৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ১৩ বার কমানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন