শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ এএম আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ এএম
স্বর্ণের গয়না
expand
স্বর্ণের গয়না

টানা দুই দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, একই দিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।

এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ৩ ফেব্রুয়ারি বিকেলে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়।

তখন ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা প্রতি ভরি।

নতুন এই সমন্বয়ের ফলে সাম্প্রতিক সময়ে বাড়তি দামের কিছুটা চাপ কমেছে। চলতি বছরে এ পর্যন্ত মোট ২৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৯ বার কমানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব, স্থানীয় চাহিদা এবং কাঁচামালের দামের ওঠানামার কারণে দেশের স্বর্ণের বাজারে এ ধরনের মূল্য পরিবর্তন হয়ে থাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X