

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওয়াল্টনের ১.৫ টন প্রাইম ইনভার্টার এসি (WSI-RIVERINE-18M) লঞ্চ হল শুধুমাত্র পিকাবুতে, যা গ্রাহকদের কুলিং সল্যুশনের চাহিদা পূরণ করবে। গ্রাহকদের পারফরম্যান্স, এনার্জি এফিশিয়েন্সি ও ভ্যালুর কথা মাথায় রেখে ডিজাইন করা এই মডেলটি বিশেষ বাজারমূল্যে শুধুমাত্র পিকাবুতে পাওয়া যাবে।
গ্রীষ্মকালে অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের তুলনায় এয়ার কন্ডিশনারের বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে বাজারে বিভিন্ন মূল্যের অপশন থাকায় অনেক সময় গ্রাহকরা সঠিক এয়ার কন্ডিশনার নির্বাচন করতে বিভ্রান্ত হন। এই লঞ্চ সেই সমস্যার সমাধান দেবে। ওয়ালটন ইনভার্টার এসির প্রিমিয়াম ফিচারসমূহ আকর্ষণীয় মূল্যে প্রদান করবে, যা গ্রাহকদের সিদ্ধান্ত গ্রহণকে সহজ করবে এবং নিশ্চয়তা দেবে।
ওয়ালটন ১.৫ টন রিভারাইন প্রাইম ইনভার্টার এসি (WSI-RIVERINE-18M) এর সঙ্গে রয়েছে সহজ কিস্তি (EMI) সুবিধা, ফ্রি ইনস্টলেশন এবং অফিশিয়াল ওয়ালটন ওয়ারেন্টি, যা গ্রাহকদের জন্য একদম ঝামেলামুক্ত সমাধান নিশ্চিত করে। পণ্যটি শুধুমাত্র পিকাবুতে আসার কারণে, অফলাইন কেনাকাটার সময় যে মূল্য বিভ্রান্তি বা পণ্যের এভেইলেবিলিটি সংক্রান্ত সমস্যা থাকে, তা থেকেও গ্রাহকরা থাকবেন চিন্তামুক্ত।
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবু দেশব্যাপী ডেলিভারি সুবিধা প্রদান করে, যার ফলে গ্রাহকরা ঘরে বসেই সহজে পছন্দের পণ্য দেখার, তুলনা করার এবং কেনার সুযোগ পাচ্ছেন। ওয়ালটন ও পিকাবুর এই উদ্যোগ গ্রাহক-কেন্দ্রিক ও ভ্যালু-ড্রিভেন এসি লঞ্চের ক্ষেত্রে বাজারে একটি নতুন স্ট্যন্ডার্ড স্থাপন করবে।
মন্তব্য করুন

