

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবে এ বছর রোজার সময়কাল তুলনামূলক ভাবে কম হবে। জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবে এবারের রমজানে প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে।
প্রায় তিন দশক পর শীত মৌসুমে পবিত্র রমজান পালন করতে যাচ্ছেন সৌদি আরবের মুসলমানরা। সৌদি আরবের খ্যাতনামা জ্যোতির্বিদ আবদুল্লাহ আল-মোসনেদ জানিয়েছেন, ১৪৪৭ হিজরি সনের রমজান শীতকালে শুরু হওয়ায় দিনের দৈর্ঘ্য স্বাভাবিকভাবেই কম থাকবে। সূর্যোদয় হবে তুলনামূলক দেরিতে এবং সূর্যাস্ত হবে দ্রুত, ফলে সিয়ামের সময়ও হ্রাস পাবে। এতে করে আগের কয়েক বছরের তুলনায় রোজা পালন হবে অনেক সহজ।
গত কয়েক দশক ধরে রমজান মূলত গ্রীষ্ম মৌসুমেই পালিত হয়েছে। সে সময় ১৫ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত রোজা রাখতে হয়েছে, সঙ্গে ছিল প্রচণ্ড গরম ও খরতাপ। এতে বয়স্ক মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীদের জন্য রোজা পালন ছিল শারীরিকভাবে বেশ কষ্ট। তবে এ বছর ২০২৬ সালে শীত মৌসুমে রমজানের রোজা শুরু হতে যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, কম সময়ের রোজা ও শীতল আবহাওয়া মুসল্লিদের ইবাদতে মনোযোগ বাড়াতে সহায়ক হবে। ক্লান্তি কম থাকায় নামাজে খুশু বৃদ্ধি পাবে। বিশেষ করে তারাবি, তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল আদায়ে স্বস্তি মিলবে। একই সঙ্গে মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতিও বাড়বে বলে আশা করা হচ্ছে।
সৌদি আরবে চন্দ্র বছরের হিসাবে প্রতি বছর রমজান প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় দীর্ঘ প্রায় ত্রিশ বছর পর আবারও শীত মৌসুমে রমজান ফিরে এসেছে।
সৌদসহ মধ্যপ্রাচ্যের মুসলমানদের কাছে এটি এক বিশেষ আনন্দের। রমজানের রোজায় তারাবি নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতিও বাড়বে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন
