সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানকে ঘিরে আলোচনার জবাব দিলেন অপু বিশ্বাস 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
বাম পাশ থেকে শাকিব খান এবং অপু বিশ্বাস  ।। ছবি: সংগৃহীত
expand
বাম পাশ থেকে শাকিব খান এবং অপু বিশ্বাস ।। ছবি: সংগৃহীত

শাকিব খানকে ঘিরে চলমান আলোচনা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি শাকিব খানকে ঘিরে তুলনা, সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল, সিনিয়র শিল্পীদের প্রতি সম্মান এবং শোরুম উদ্বোধন নিয়ে হওয়া সমালোচনা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেন।

শাকিব খানকে নিয়ে বারবার তুলনা করা হয় এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, শাকিব খান দেশের চলচ্চিত্র অঙ্গনের একজন বড় মাপের অভিনেতা এবং তিনি সম্মানের জায়গায় অবস্থান করছেন। তাকে ছোট করে দেখানো বা ব্যক্তিগতভাবে টেনে নামানোর চিন্তার চেয়ে চলচ্চিত্র শিল্পের সামগ্রিক অগ্রগতি নিয়ে ভাবা অনেক বেশি জরুরি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ট্রল হওয়া প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘পরিচিতি যত বেশি হয় সমালোচনাও তত বেশি আসে। যারা জনপ্রিয় বা বড় পরিচিত মুখ তাদের নিয়েই বেশি ট্রল হয় এবং এটি একটি স্বাভাবিক বাস্তবতা।’

তিনি আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব থেকে শুরু করে পরিচিত মুখ কেউই ট্রলের বাইরে নন। পরিচিত মুখ ব্যবহার করেই দ্রুত ভাইরাল কনটেন্ট তৈরি করা হয় বলেই তিনি ট্রলের শিকার হন বলে মনে করেন তিনি।

নিজের ব্যক্তিত্ব নিয়েও অকপটে কথা বলেন অপু বিশ্বাস। তিনি জানান, তিনি কৃত্রিম নন এবং ভান করে কথা বলতেও পারেন না। মিথ্যা বলা তার স্বভাবে নেই। যা মনে আসে সেটাই তিনি বলেন।

শোরুম উদ্বোধন বা ফিতা কাটার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে অপু বিশ্বাস বলেন, ‘কোনো কাজই ছোট নয়। একজন শিল্পী হিসেবে এই ধরনের কার্যক্রমের মাধ্যমে মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয় এবং সেটিও দায়িত্বের অংশ।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup