রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০২:৫৮ পিএম
নিহত স্বজনের আহাজারি
expand
নিহত স্বজনের আহাজারি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) সাড়ে ১১টায় উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন- কুশারীগাঁও গ্রামের মুদি দোকান মালিক মহেন রায়ের স্ত্রী শান্তি রানী এবং পাশের উপজেলা রাণীশংকৈলের বাচোর ইউনিয়নের মৃত বেয়ারু রামের ছেলে সুহি রাম।

এ ঘটনায় আহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের বেলগাঁও গ্রামের মৃত মহেন্দ্র রায়ের ছেলে সালেন চন্দ্র রায় এবং রাণীশংকৈল উপজেলার বাচোর কনপাড়া গ্রামের মৃত সুধীর রায়ের ছেলে টেপরা রায়।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিহতদের পারিবার সূত্রে জানা যায়, কুশারীগাঁও গ্রামের একটি মুদি দোকানে চারজন বসে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন