মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৬শ শয্যায় উন্নিত করা হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০২:৫১ এএম
ছবি: প্রতিনিধি
expand

এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটিকে ৬শ শয্যায় উন্নীত করণ করা হবে।

এরইমধ্যে এ সংক্রান্ত সরকারের পক্ষ থেকে চিঠি দিয়েছে। চিকিৎসক, জনবল, যন্ত্রপাতি, ওষুধসহ সবরকম উদ্যোগ গ্রহণ করা হবে। রোগীর সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।

এছাড়াও এই হাসপাতালে এমআরআই আইসিইউ সিটি স্কিনের ব্যবস্থা নেই, এসব স্থাপনের জন্য দ্রুত চেষ্টা করা হচ্ছে বলে জানান মন্ত্রী ।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ম্যানেজিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় হাসপাতালের সিভিল সার্জন ডাঃ মোঃ আনিসুর রহমান,তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল, জেলা প্রশাসক মোঃ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য ডিপার্টমেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank