

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মিজানুর রহমান মাষ্টার বলেন, চোখ রাঙ্গানোর দিন শেষ হয়ে গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন কচি খোকা নয়। বাংলাদেশ জামায়াত ইসলামী দেশ পরিচালনা করতে জানে না। এটা যারা বলে তারা মূর্খের সাথে বসবাস করে। আমরা বাংলাদেশ না ,আমাদের কাছে যে অস্ত্র আছে-এ অস্ত্র দিয়ে গোটা বিশ্ব আমরা চালাতে পারবো ইনশালালাহ। তার এ কথায় উপস্থিত সবাই তালি দিয়ে উৎসাহ দেন। তবে তার বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নৈতিবাচক প্রভাব পড়ে।
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেনে।
প্রতিপক্ষ বিএনপিকে উদ্দেশ্য করে মিজানুর মাষ্টার আরো বলেন, তোমাদের আদর্শ কি? তোমরা কি করতে চাও। তোমরা সংস্কার চেয়েছো আমরা করেছি। মনে করবা আমাদের পোষ্টার ছিড়েছো,এটা আমাদের দূর্বলতা,আমরা সহ্য করেছি আমরা কিছু বলছিনা। প্রশাসনকে বলছি পোষ্টার ছিড়ে আমাদের আন্দোলনকে বন্ধ করতে পারবানা। পোষ্টার তোমরা ছিড়তে পার আমাদের মার্কাটা ছিনিয়ে নিতে পার। মানুষের অন্তর থেকে মার্কাটাকে মুছে ফেলা যাবে না। প্রিয় ভাই ও বোনেরা তাদের আর্দশ হচ্ছে এটাই দ‚র্নীতি করা দখল দারী কারী করা তাদের নিজের কর্মীদের পাথর দিয়ে পিটিয়ে মারা এটাই তাদের আর্দশ। তোমরা আমাদের মা- বোনদের উপর চোখ রাঙিয়ে ভোট নিবে এটা ভুলে যাও।
তিনি আরো বলেন, আমি স্পষ্ট ভাষায় বলছি আমার যে আর্দশকে ধারণ করি সেটা নবী রাসুলের আর্দশ। তোমরা দেখেছো ঢাকায় সমাবেশ হয়েছে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। কোন গোন্ডগোল হয় নাই। তোমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কি চিন? তাদের অভ্যন্তরিন বিষয়, আর্দশের বিষয় তোমার কি জান। একটি দলের কেন্দ্রিয় নেতা বলতেছে যদি কেউ ভোট সেন্টারে যায় ফিরে আসতে পারবানা। আমি বলি তোমরা কোন ভার্সিটিতে পড়েছেন আরে বাংলাদেশ জামায়াতে ইসলামি ভার্সিটিতে ভর্তি হতে হবে, রাজনৈতি শিখতে হবে,তারপর মানুষের কাছে ভোট চাইতে হবে।
নির্বাচনী সভায় ইউনিয়ন সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান আবুল কাশেম, এনসিপি’র কেন্দ্রিয় মুখ্য যুগ্ন সম্বন্বয়ক গোলাম মর্তুজা সেলিম,উপজেলা সভাপতি শাহাজান আলী,রমিজ উদ্দীন বাইতুল মাল, মতিউর রহমান, সনাতন ধর্মের প্রতিনিধি জ্যোতিষ মাষ্টার, জেলা শিবির সভাপতি সাদিকুল ইসলাম মুন্না,ওয়ার্ড সভাপতি আবু তালেব প্রমুখ।এ সময় উপস্হিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতা কর্মিসহ সাধারণ ভোটাররা।
তবে ঠাকুরগাঁও-৩ আসনের জামায়াতের প্রার্থীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবী করেছেন রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী। তিনি বলেন, মুলত তিনি বলতে চেয়েছেন ইমানি শক্তি বা ইমানি অস্ত্রের কথা।
মন্তব্য করুন
