শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে দুই সমর্থকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে এসে অসুস্থ হয়ে দুই সমর্থকের মৃত্যু
expand
টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে এসে অসুস্থ হয়ে দুই সমর্থকের মৃত্যু

টাঙ্গাইলের একটি স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে অংশ নিতে এসে অসুস্থ হয়ে দুইজন সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, টাঙ্গাইলের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবালের শেষ দিনের নির্বাচনী মিছিল শুরুর আগ মুহূর্তে একজন ও মিছিল চলা কালিন সময়ে একজন সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অপরজনের ডায়াবেটিসের মাত্রা হঠাৎ কমে যায়। পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার জনাব আলী এবং অপরজন ছোনাট গ্রামের জিয়াউর রহমান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।

এবিষয়ে শোক প্রকাশ করেছে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল। এছাড়া নিহতদের পরিবারের পাশে সব সময় থাকার জন্য আশ্বাস দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন