শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের আখেরী মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম
স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের আখেরী মিছিল
expand
স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের আখেরী মিছিল

টাঙ্গাইল সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের আখেরী নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যান থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।

মিছিল শুরুর আগে পৌর উদ্যানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ ইকবাল বলেন,আমি কোনো দলের নয়, আমি সাধারণ মানুষের প্রার্থী।

জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে উন্নয়ন ও সৎ রাজনীতি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোট প্রদানের আহ্বান জানান।

এসময় তার সমর্থক ও নেতাকর্মীরা নানা স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। মিছিলে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন