শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল
expand
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল

টাঙ্গাইল সদর-৫ (নির্বাচনী এলাকা-১৩৪) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল তার নির্বাচনী প্রচারণাকালে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের দুলালের মোড় এলাকায় ‘হরিণ’ প্রতীকের প্রচারণা চলাকালে একদল দুর্বৃত্ত তার গাড়িবহরের ওপর হামলা চালায়। এতে তার কয়েকজন কর্মী-সমর্থক আহত হন।

ঘটনার পর পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে নিরাপদ প্রচারণার দাবি জানিয়েছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন