রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০২:২০ পিএম আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০২:২১ পিএম
গ্রেপ্তার রোমন লাল হরিজন । ছবি : সংগৃহীত
expand
গ্রেপ্তার রোমন লাল হরিজন । ছবি : সংগৃহীত

সিলেটে ৯০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট নগরের বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার পরনে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি ছিল।

গ্রেপ্তার মাদককারবারির নাম রোমন লাল হরিজন (১৮)। তিনি বন্দরবাজার এলাকার দিলু লাল হরিজনের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় রোমন লাল হরিজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দরবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বন্দরবাজারের মাশরাফিয়া রেস্টুরেন্টের সামনে থেকে রোমন লাল হরিজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক হওয়ার সময় তার গায়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup