

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিফা বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট নির্ধারণের মহারণে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স।
বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় ডালাস স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল।
এদিকে ফুটবলপ্রেমীরা ম্যাচটি টেলিভিশনে সরাসরি উপভোগ করার পাশাপাশি মোবাইল-ফোন, ল্যাপটপ ও স্মার্ট টিভির মাধ্যমে বিভিন্ন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মেও দেখতে পারবেন।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।
অনলাইনেও বিভিন্ন প্ল্যাটফর্মে খেলা উপভোগ করা যাবে। সাবস্ক্রিপশন নিয়ে মোবাইল বা স্মার্ট ডিভাইসে মাই রবি, মাই এয়ারটেল, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপের মাধ্যমে সরাসরি ম্যাচ দেখা যাবে। আইস্ক্রিনেও থাকছে লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা।
এ ছাড়া স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপ থেকেও বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।

