বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

শেরপুর/বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ এএম আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ এএম
শেরপুরে ভোট দিতে ভোটারদের ব্যাপক উপস্থিতি
expand
শেরপুরে ভোট দিতে ভোটারদের ব্যাপক উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটার উপস্থিতি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে এখন উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

অন্যদিকে, তফসিল ঘোষণার পর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছিল। বর্তমানে ওই আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংসদ নির্বাচনের সময় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফল আসায় এ আসনে আলাদা গণভোটের প্রয়োজন হচ্ছে না।

শেরপুর-৩ আসন

এ আসনটিতে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকসবাদী)'র প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আসনটিতে ১২৮টি ভোটকেন্দ্র এবং ৭৫১টি ভোট কক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৭টি, গুরুত্বপূর্ণ ৩২টি ও সাধারণ ভোট কেন্দ্র রয়েছে ৬৯টি।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে ১৬ প্লাটুন বিজিবি, র্যাবের মোট ১৪টি টিম, পুলিশের ২৬টি মোবাইল টিম, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেকশন ইনকোয়ারি কমিটির তিনজন যুগ্ম জেলা জজ এবং নির্বাচন কমিশনের ১৮ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন।

এছাড়া সেনাবাহিনীর কয়েকটি টিম ভোটের মাঠে নিয়োজিত রয়েছেন।

প্রতিটি ভোটকেন্দ্রে ৬জন পুলিশ সদস্য ও ১২জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রয়েছেন।

বগুড়া-৬ আসন

এই আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর মো. আল-আমিন তালুকদার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন