বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ককটেল, গুলি-গাঁজাসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে ককটেল,গুলি-গাঁজাসহ আটক ১
expand
সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে ককটেল,গুলি-গাঁজাসহ আটক ১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ককটেল, পিস্তলের গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং মো. আবু মুসা (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আলিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবু মুসাকে আটক করা হয় এবং তার কাছ থেকে পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী নিকটবর্তী একটি নির্জন বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে পাঁচটি ককটেল, ৯৩টি ইয়াবা ট্যাবলেট ও প্রায় ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক আবু মুসা সদর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. রেজাউল বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেনাবাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। উদ্ধার হওয়া আলামত ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup