বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর দিলেন অর্থমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১০:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের জন্য মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং খুব দ্রুতই এই পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি জানান, ব্যাংকটিকে সম্পূর্ণ কার্যকর ও স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে ফিরিয়ে আনতে নিবিড়ভাবে কাজ করছে সরকার।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

সংসদে মোস্তাফিজুর রহমান জানতে চান, সম্মিলিত ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গভাবে কার্যকর ও সচল করতে অর্থ মন্ত্রণালয়ের কী কী পরিকল্পনা রয়েছে।

জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫’ অনুসারে রেজল্যুশনের আওতাধীন পাঁচটি ব্যাংকের গ্রাহকেরা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তাঁদের আমানত উত্তোলন করতে পারছেন। ইতিমধ্যে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনোনীত করেছে এবং তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। এ ছাড়া পর্ষদে নতুন পরিচালকও নিয়োগ দেওয়া হয়েছে।

ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা পুনর্গঠনের বিষয়ে অর্থমন্ত্রী আরও বলেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রক্রিয়াটি বর্তমানে চলমান এবং এর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। নতুনভাবে গঠিত পরিচালনা পর্ষদ অর্থ বিভাগের নিবিড় তত্ত্বাবধানে ব্যাংকটির পূর্ণাঙ্গ লেনদেন চালু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অর্থমন্ত্রী সংসদকে জানান, ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি চালু করার উদ্দেশ্যে বর্তমানে সাংগঠনিক কাঠামো ও চাকরি প্রবিধানমালা প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে আইটি, সিবিএস, জনবল এবং শাখাসমূহ একীভূতকরণের পাশাপাশি কোম্পানি সেক্রেটারি, চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও) এবং চিফ টেকনোলজি অফিসার (সিটিও) নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে। এসব প্রক্রিয়া সম্পন্ন হলেই ব্যাংকটি তার চেনা ছন্দে ফিরবে এবং গ্রাহকেরা নিরবচ্ছিন্ন সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Bosnia-Herz VS Qatar
45'+6'
2 - 1
29' Kerim Alajbegovic
34' Sultan Al-Brake
42' Hassan Al-Haydos
World Cup