বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে হাম উপসর্গে আরও একজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন আরও ২২ রোগী হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আটটা থেকে বুধবার (১ এপ্রিল) সকাল আটটার মধ্যে এ রোগী মারা যান। বুধবার (১ এপ্রিল) দুপুরে ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস।

তিনি ক্ষুদে বার্তায় জানান, গেল ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে হাম উপসর্গ নিয়ে ছাড়পত্র পেয়েছে ১৪ জন রোগী। হাসপাতালে এখন পর্যন্ত ১১৭ জন রোগী ভর্তি আছে।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) হাম উপসর্গ নিয়ে দুই শিশু মারা যান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই হাসপাতাল থেকে শিশুদের নমুনা নিয়ে পরীক্ষা করছে। এতে এখন পর্যন্ত ৩৫ শিশুর হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ হিসেবে শিশুদের শরীরে র‌্যাস, জ্বর, শ্বাসকষ্ট ও চোখের ইনফেকশন দেখা যাচ্ছে। যাদের শ্বাসকষ্ট বেশি তাদের আইসিইউ প্রয়োজন হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন