

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০–৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
বুধবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা সংশ্লিষ্ট অঞ্চলে স্বল্প সময়ের জন্য বিরূপ আবহাওয়া সৃষ্টি করতে পারে।
সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর নদীবন্দরকে ২ নম্বর পুনঃ ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ অবস্থায় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
