বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হযরত শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ এএম
expand
হযরত শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে পুনরায় ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে নামকরণের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান।

চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম জানতে চেয়েছিলেন, বিমানবন্দরকে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’-এ রূপান্তর করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না।

জবাবে আফরোজা খানম বলেন, এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। তিনি জানান, সরকার এখন নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছে।

মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে আলাপ-আলোচনার মাধ্যমে বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, দেশের প্রধান এই বিমানবন্দরটি ১৯৮০ সালে চালু হয় এবং ১৯৮৩ সালে ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ নামে নামকরণ করা হয়। ২০১০ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এর নাম পরিবর্তন করে ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখা হয়। বর্তমানেও এই নাম বহাল রয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আবারও নাম পরিবর্তনের দাবি উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন