বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা তৃতীয়বারের মতো স্বপ্নভঙ্গ ইতালির, বিশ্বকাপে বসনিয়া 

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ এএম
ইতালিকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটলো বসনিয়া ।। ছবি: সংগৃহীত
expand
ইতালিকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটলো বসনিয়া ।। ছবি: সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে দর্শকের আসনেই বসে থাকতে হচ্ছে ইতালিকে। ১২ বছরের আক্ষেপ ঘুচানোর স্বপ্ন নিয়ে জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হয় ইতালি। যেখানে শেষ পর্যন্ত ‘টাই ব্রেকারে’ ৪-১ ব্যবধানে হারতে হয় তাদের। তাতেই বিশ্বমঞ্চের টিকিট পাওয়া থেকে বঞ্চিত হলো আজ্জুরিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইতালি। প্রথমার্ধের ১৫তম মিনিটে ফরোয়ার্ড ময়েস কিন দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে নেন। এই গোল দিয়েই প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইতালি।

তবে বিরতির আগে অভিজ্ঞ ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরই বদলে যায় দৃশ্যপট। একজন কমে থাকার পরও ইতালি প্রথমার্ধে গোল হজম না করলেও দ্বিতীয়ার্ধে বসনিয়া অতিরিক্ত খেলোয়াড়ের সুবিধা কাজে লাগিয়ে ক্রমাগত আক্রমণ চালায়।

ইতালির জিয়ানলুইজি ডোনারুমা কয়েকটি নিশ্চিত গোল বাঁচালেও ৮২ মিনিটে বসনিয়ার এডিন জেকো এবং ডেমিয়রোভিচদের সম্মিলিত আক্রমণে সমতায় ফেরে বসনিয়া।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ ব্যবধানে শেষ হয়। অতিরিক্ত ৩০ মিনিটের খেলা থেকেও কোনো দল গোল করতে পারে নি। ফলে ম্যাচটি গড়ায় পেনাল্টি শ্যুটআউটে।

শুটআউটে প্রথম শটেই গোল করেন বসনিয়ার বেঞ্জামিন তাহিরোভিচ। ইতালির পিও এস্পোসিতো প্রথম শট মিস করেন। পরবর্তী শটে দুদলই গোল আদায় করে। এরপর বসনিয়া গোল পেলেও ইতালির ব্রায়ান ক্রিস্টান্তে গোল করতে ব্যর্থ হন। চতুর্থ শটে গোল পেয়ে বসনিয়া ও হার্জেগোভিনা চার-এক ব্যবধানে জয় নিশ্চিত করে এবং বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup