সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোরে আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, দেখবেন যেভাবে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১২:৩৬ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ফিফা ফুটবল বিশ্বকাপের বাকি আছে আর মাত্র হাতে গোণা কয়েকমাস। এরই মধ্যে দলগুলো এই টুর্নামেন্টকে ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে ব্রাজিল আর আর্জেন্টিনা। নিজেদের শক্তি-দুর্বলতা যাচাই, দল গোছানো আর সেরা একাদশ খুঁজে নেওয়ার কাজটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বুধবার (১ এপ্রিল) ভোরে আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ভোর ৬টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।

তবে প্রস্তুতির শুরুটা খুব একটা মসৃণ হয়নি দুই দলের কারও জন্যই। আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতলেও পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এমন লড়াই করে জেতা দলটির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়েছেন খেলোয়াড়েরা।

জাম্বিয়ার বিপক্ষে ম্যাচটি তাই আর্জেন্টিনার জন্য কেবল আরেকটি প্রীতি ম্যাচ নয়; বরং নিজেদের প্রমাণ করার একটি সুযোগ। বিশ্বকাপের আগে ছন্দে ফেরার পাশাপাশি চূড়ান্ত দলে জায়গা পেতেও এই ম্যাচে নজর থাকবে অনেকের ওপর।

অন্যদিকে ব্রাজিলের চিত্রটাও খুব ভিন্ন নয়। প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে গেছে তারা। নতুন কোচ কার্লো আনচেলত্তি এখনও সেরা সমন্বয় খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই খোঁজের প্রতিফলন খুব একটা দেখা যায়নি।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি তাই ব্রাজিলের জন্য বাড়তি তাৎপর্য বহন করছে। ২০২২ বিশ্বকাপে এই দলের কাছেই টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। ফলে এই ম্যাচে জয়ের লক্ষ্য যেমন আছে, তেমনি রয়েছে পুরোনো হতাশা কিছুটা হলেও মুছে ফেলার তাগিদ।

কীভাবে দেখবেন

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে আন্তর্জাতিক ক্রীড়া চ্যানেলগুলো। দেশভেদে ইএসপিএন, বিইন স্পোর্টস ও ফক্স স্পোর্টস চ্যানেলে দেখা যাবে খেলা। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank