বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লড়াই করে সিঙ্গাপুরের বিপক্ষে হারল বাংলাদেশ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০১:১৩ এএম
শেষ মুহূর্তে গোল করতে মরিয়া বাংলাদেশ ।। ছবি: সংগৃহীত
expand
শেষ মুহূর্তে গোল করতে মরিয়া বাংলাদেশ ।। ছবি: সংগৃহীত

হার দিয়েই এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ১-০ গোলের হার দেখতে হয়েছে জামাল-হামজাদের। এই পরাজয়ে ৫ পয়েন্ট নিয়েই আসর শেষ করলো হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

এদিন সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ম্যাচের প্রথম ১৫ মিনিটে গোলের দুটি সুযোগ তৈরি হলেও জালের দেখা মেলেনি। শমিত সোমের হেড লক্ষ্যভ্রষ্ট হলে এ যাত্রায় বেঁচে যায় সিঙ্গাপুর।

২০ মিনিটে পাল্টা আক্রমণে ইকসান ফান্দির শট কোনোরকমে প্রতিহত করেন গোলরক্ষক মিতুল মারমা। তবে ৩১ মিনিটে একই ফাঁদে মিতুল পা দিলে শেষ রক্ষা হয়নি। কুয়েহর শট ফেরালেও গ্রিপবন্দি করতে পারেননি তিনি। ইকসানের বাড়ানো বলে স্টুয়ার্টের নিঁখুত ফিনিশিংয়ে ঘরের মাঠে এগিয়ে যায় সিঙ্গাপুর।

৩৯তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ আসে বাংলাদেশের। প্রথম দফায় সাদের শট লক্ষ্যভ্রষ্ট। এরপর ফাহিমের শট প্রতিহত প্রতিপক্ষ ডিফেন্সে। পেনাল্টির আবেদন করেও রেফারির মন গলাতে পারেনি বাংলাদেশ। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় কাবরেরার শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া বাংলাদেশ। তবে বাধা সেই দুর্বল ফিনিশিং। ৪৯ মিনিটে মোরসালিনের বাড়ানো বলে সুযোগ নষ্ট করেন তপু।

ম্যাচের ৭৮ মিনিটে হামজার বাড়ানো বলে সাদউদ্দিনের নিখুঁত ফিনিশিং। কিন্তু সমতায় ফেরার মঞ্চে ভিলেন যেন প্রতিপক্ষের সাইডপোস্ট।

ভাগ্য বদলাতে তিন পরিবর্তন আনেন কোচ ক্যাবরেরা। তাতে সুফলও আসে দ্রুতই। তবে হতাশ করলেন হামজা চৌধুরী। ডি-বক্সের বাইরে থেকে নেয়া তার শট অল্পের জন্য লক্ষভ্রষ্ট। পরক্ষণেই একই ভাগ্য মিরাজের শটেও।

বিশ্বনাথের ছোড়া লম্বা থ্রোয়ে ছোট বক্সে জটলায় বল পেয়েও জালে পাঠানো যায়নি সেই ফিনিশিংয়ের অভাবে। হতাশার সঙ্গে আফসোসও সঙ্গী লাল-সবুজ শিবিরে। আসরে অ্যাওয়ে ম্যাচে প্রথম হারের স্বাদ। পুরো ম্যাচে লড়াই করেও পরাজয়ের তালিকায় সেই বাংলাদেশের নাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন