বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে বসেও পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১২:১০ এএম
জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন পত্রিকা পড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।।  ছবি সংগৃহীত
expand
জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন পত্রিকা পড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।। ছবি সংগৃহীত

জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সচেতনতা ও মনোযোগের একটি ভিন্নধর্মী চিত্র দেখা গেল প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে। অধিবেশন কক্ষে বসেই তাকে দৈনিক পত্রিকা পড়তে দেখা যায়। বিষয়টি ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, সংসদের কার্যক্রম চলার মধ্যেই প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে পত্রিকার গুরুত্বপূর্ণ খবরগুলো দেখছেন।

সংশ্লিষ্টরা বলছেন, এটি কেবল একটি সাধারণ দৃশ্য নয়। বরং দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দায়িত্ববোধের প্রতিফলন। রাষ্ট্র পরিচালনার ব্যস্ততার মধ্যেও গণমাধ্যমে প্রকাশিত খবর, জনমত ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে নিয়মিত খোঁজ রাখা একজন দায়িত্বশীল নেতার পরিচয় বহন করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদের মতো গুরুত্বপূর্ণ সময়েও সংবাদপত্রে নজর রাখা তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত দেয়। গণমাধ্যমে উঠে আসা নানা সমস্যা, জনদুর্ভোগ কিংবা নীতিগত প্রশ্ন দ্রুত অনুধাবন করলে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হয়।

ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একে প্রধানমন্ত্রীর কর্মনিষ্ঠা ও তথ্যনির্ভর নেতৃত্বের উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup