মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৭:১৫ পিএম
মিটিং
expand
মিটিং

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ।

রবিবার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি, লঞ্চসহ জলযান চলাচল নিশ্চিতকল্পে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়।

এ সময় বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, ঈদকে সামনে রেখে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ১৬টি ফেরি এবং ২০টি লঞ্চ চলাচল করবে। এ বিষয়ে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া যাত্রী ও যানবাহন পারাপারের জন্য দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৭ নম্বর- এই তিনটি ফেরি ঘাট চালু থাকবে।

ঘাট এলাকায় যানজটমুক্ত পরিবেশ বজায় রাখা এবং চাঁদাবাজি, দালাল চক্র, ছিনতাইকারী, মলমপার্টি ও যাত্রী হয়রানি রোধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পোশাকধারী ও সাদা পোশাকে জেলা পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

এদিকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ভাড়ার চার্ট ও টিকিট কাউন্টারের তালিকা প্রদর্শন এবং অবৈধ যানবাহন চলাচল রোধে ঘাট এলাকায় সার্বক্ষণিক মনিটরিং করবেন প্রশাসনের কর্মকর্তারা।

অন্যদিকে ঘাট এলাকায় আলোকসজ্জা, অস্থায়ী টয়লেট, মাতৃদুগ্ধ কেন্দ্রসহ সুপেয় পানি ও ইফতারের ব্যবস্থাও রাখা হবে।

সভায় রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

এছাড়া সভায় রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, সড়ক বিভাগ, লঞ্চ মালিক সমিতিসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup