বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেধার দ্যুতি ছড়াল চিকিৎসক-পুত্র উৎস

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় 'প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫'-এ অসামান্য সাফল্য অর্জন করে মেধার স্বাক্ষর রেখেছে চিকিৎসক পুত্র আহাদ আব্দুল্লাহ (উৎস)। উপজেলার স্বনামধন্য ৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে সে ট্যালেন্টপুলে এই সম্মানজনক বৃত্তি লাভ করেছে। তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলে পরিবার, বিদ্যালয় এবং স্থানীয় সুধীজন অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত।

মেধাবী শিক্ষার্থী আহাদ আব্দুল্লাহ উৎস মঠবাড়িয়া উপজেলার সুপরিচিত ও স্বনামধন্য চিকিৎসক ডা. মো. ফেরদৌস ইসলাম এবং ফারজানা লিজা দম্পতির সুযোগ্য সন্তান। প্রাথমিক গণ্ডি কৃতিত্বের সাথে পার হয়ে উৎস বর্তমানে পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ 'খাস মহল লতীফ ইনস্টিটিউশন'-এ ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। ছেলের এই অভাবনীয় সাফল্যে আবেগাপ্লুত তার পিতামাতা। তারা উৎসের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

আহাদ আব্দুল্লাহ উৎস শুধু পাঠ্যবইয়ের অধ্যয়নেই সীমাবদ্ধ নয়, সে একজন বহুমুখী প্রতিভার অধিকারী। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমেও তার সদর্প বিচরণ রয়েছে। ইতিপূর্বে সে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ম্যাথ অলিম্পিয়াড এবং ফিজিক্স অলিম্পিয়াডসহ বিজ্ঞান ও গণিতভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক সম্মানজনক পুরস্কার নিজের ঝুলিতে পুরেছে। তার এই বহুমুখী মেধা ও প্রতিভা নিজ এলাকার জন্য এক বিশাল গৌরব বয়ে এনেছে বলে মনে করেন স্থানীয় শিক্ষানুরাগীরা।

উৎসের এই চমৎকার ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তার সাবেক বিদ্যালয়, ৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ও এবারের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের এই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে সর্বমোট ৫৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ২৫ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে এক অনন্য রেকর্ড গড়েছে।

শিক্ষক-শিক্ষিকাদের সঠিক দিকনির্দেশনা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপই এমন ঈর্ষণীয় সাফল্য এসেছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টরা।

আহাদ আব্দুল্লাহ উৎসের এই সাফল্য আগামী দিনের অন্যান্য শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। অদম্য মেধাবী এই শিক্ষার্থীর আগামীর পথচলা আরও মসৃণ ও সফল হোক এমনটাই প্রত্যাশা সকলের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup