বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের টাকার জন্য নিজের বসতঘরে আগুন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১০:০৫ পিএম
আটক বিশ্বজিৎ রয় বিশু
expand
আটক বিশ্বজিৎ রয় বিশু

পটুয়াখালী শহরের টাউন জৈনকাঠি এলাকায় মাদকের টাকার জন্য নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বিশ্বজিৎ রয় বিশুকে আটক করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) সকালে শহরের ১ নম্বর ওয়ার্ডের আউড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে। আটক বিশ্বজিৎ রয় বিশু ওই এলাকার অতুল রয়ের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর বিভিন্নভাবে চাপ ও নির্যাতন করতেন বিশ্বজিৎ। তার অত্যাচারের কারণে স্ত্রী, সন্তান ও মা বাড়ি ছেড়ে ঢাকায় চলে গেছেন।

রোববার সকালে মাদকের টাকার জন্য পারিবারিক বিরোধের একপর্যায়ে তিনি নিজের বসতঘরে আগুন ধরিয়ে দেন। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে ঘরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

পরে স্থানীয় লোকজন অভিযুক্ত বিশ্বজিৎকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সকালে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা জানান, আগুন লাগানো ব্যক্তি মাদকাসক্ত এবং তাকে বেঁধে রাখা হয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু এটি তার বাবার ঘর, তাই পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Austria VS Jordan
79'
2 - 1
21' Romano Schmid
76' Yazan Al-Arab
50' Ali Olwan
World Cup