শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

‎রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ পিএম
রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের আলোচনা সভা
expand
রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের আলোচনা সভা

‎পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রাঙ্গাবালী উপজেলায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গাবালী উপজেলা প্রশাসন।

আজ শনিবার‎ সকাল ০৯টার সময় রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গাবালী উপজেলায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করা হয়েছে।

‎ এতে উপজেলা নির্বাহী অফিসার মো: নাহিদ ভুঞা এর সভাপতিত্বে, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ ওসি মো: শিরাজ ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো: আসাদুজ্জামান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মো: শাজাহান আলী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি, উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। ‎ ‎পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন কবিতা পাঠ প্রতিযোগিতা বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X