শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ পিএম
মতলব উত্তরে চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে আলমগীর সরকারের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন নেতাকর্মীরা।
expand
মতলব উত্তরে চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে আলমগীর সরকারের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন নেতাকর্মীরা।

যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব উত্তরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আলমগীর সরকার বলেন, ভাষা আন্দোলনের চেতনা শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়; এই চেতনা আমাদের গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ের পথে চলার প্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, নবনির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন ভাষা আন্দোলনসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের চেতনায় বিশ্বাসী এবং মানুষের অধিকার, ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ভাষা শহীদদের আদর্শ ধারণ করেই আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিন পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মতলব উত্তর থানা পুলিশ, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, কর্মরত সাংবাদিকবৃন্দ, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি, ফায়ার সার্ভিস, ছেংগারচর পৌর বিএনপি, ছেংগারচর পৌরসভা এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, জেলা বিএনপি সহ কোষাধ্যক্ষ বশির আহাম্মদ সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. গণি তপাদার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ও তোফায়েল পাটোয়ারী, ড্যাব কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহাম্মদ খান, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X