শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ৩ জনের নামে মামলা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০২:৫৯ পিএম
দেবীগঞ্জ থানা
expand
দেবীগঞ্জ থানা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে ৩ জনের নামে মামলা করা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

পরিবার সূত্রে জানা যায়, গত ৬ মে বৃহস্পতিবার প্রতিদিনের মতো ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তবে স্কুল ছুটির পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

পরে তারা জানতে পারেন, ওই শিক্ষার্থী সেদিন স্কুলে উপস্থিত ছিল না। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পরও কোনো সন্ধান না পেয়ে শিক্ষার্থীর বাবা দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৩০) করেন।

ঘটনার দিন সন্ধ্যায় শিক্ষার্থীর বাবার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। অপরপ্রান্তে বলেন, আঙ্কেল আপনার মেয়ে আমার কাছে এসেছে। আমি তাকে বিয়ে করেছি। এরপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

লিখিত অভিযোগে পুলিশের সহায়তায় মোবাইল নম্বরটি ট্রুকলারে আকাশ নামে শনাক্ত করা হয়। পরে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে আব্বাস আলী ওরফে আকাশ (৩৫) নাম পাওয়া যায়। তার বাবার নাম মৃত জাহাঙ্গীর হোসেন। স্থায়ী ঠিকানা নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর হাজিরহাট এলাকা এবং বর্তমান ঠিকানা ঢাকার বাড্ডা বলে জানা গেছে। দেবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় গত ৮ মে রাতে ঢাকার বাড্ডা থানার ডিআইটি প্রজেক্ট ৪ নং রোড এলাকা থেকে ওই শিক্ষার্থীকে সুলতানা রোজ নিপা নামে এক নারীর কাছ থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে শিক্ষার্থীর বক্তব্যের ভিত্তিতে অপহরণের ঘটনায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গত ১৩ মে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা নং-১২/৭১ দায়ের করেন। জানা যায়, সুলতানা রোজ নিপা ঢাকায় অভিনেত্রী হিসেবে পরিচিত। এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত আকাশ দেবীগঞ্জে ভাড়া ভেকু মেশিন কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

এ সময় শিক্ষার্থীর বাড়ির পাশ দিয়ে স্কুলে যাওয়ার পথে তিনি ওই শিক্ষার্থীকেছে প্রেমের প্রস্তাব দেন। শিক্ষার্থী প্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় কয়েকজনের সহায়তায় পরিকল্পিতভাবে অপহরণের ঘটনা ঘটানো হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, সুলতানা রোজ নিপাকে দ্বিতীয় আসামি করে এজাহারের তার ভাই আব্বাস আলী ওরফে আকাশকে প্রধান আসামি ও দেবীগঞ্জ কলেজপাড়া এলাকার বাসিন্দা মনোয়ার হোসেনের স্ত্রী ফজিলা বেগমকে (৩৫) তৃতীয় আসামি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup