শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১২:৩৪ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
expand
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের সঙ্গে জ্বালানি বাণিজ্যে বড় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে চীন।

ট্রাম্প বলেছেন, এই চুক্তি বাস্তবায়িত হলে টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কা থেকে চীনের উদ্দেশে তেলবাহী জাহাজ পাঠানো হবে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চলমান আলোচনার অংশ হিসেবে এই সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয়, যেসব বিষয়ে আমরা চুক্তিতে পৌঁছাব, তার একটি হলো-তারা যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে চায় বলে সম্মত হয়েছে।’

ট্রাম্প আরও বলেন, ‘তারা টেক্সাসে যাবে। আমরা টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কা থেকে চীনা জাহাজ পাঠানো শুরু করব। এটা বড় একটি বিষয়।’

অন্যদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের ওপর প্রভাব খাটানোর সক্ষমতা রাখেন কি না। জবাবে তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে।

ট্রাম্প বলেন, ‘তাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সেটা হলো জ্বালানি। আর আমাদের কাছে সীমাহীন জ্বালানি রয়েছে।’

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘খুবই বুদ্ধিমান ব্যক্তি’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। ট্রাম্প বলেন, ‘তিনি সম্মান করতে জানেন। তিনি কোনো খেলায় নেই। তিনি পুরোপুরি চীনের স্বার্থ নিয়েই ভাবেন।’

চীনের অর্থনীতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি সেটিকে আরও ‘খুলে দিতে’ চান, কারণ এটি একটি ‘বিশাল অর্থনীতি’। এতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রেও নিজের সাফল্যের দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি আগের তুলনায় অনেক কমে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন