মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গলায় খাবার আটকে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এএম
তেঁতুলিয়া মডেল থানা
expand

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গলায় খাবার আটকে আবু সুফিয়ান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকায় শিশুটির খালুর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে,মৃত আবু সুফিয়ান জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডী গুয়াবাড়ী এলাকার নুর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু সুফিয়ান তার মায়ের সঙ্গে খালুর বাড়িতে বেড়াতে যান। বিকেলে ভাত খাওয়ার সময় হঠাৎ তার গলায় খাবার আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank