মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় অস্ত্রের কারখানায় অভিযান

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম
পাবনায় অস্ত্রের কারখানায় হানা: বিপুল অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার
expand
পাবনায় অস্ত্রের কারখানায় হানা: বিপুল অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার

পাবনা শহরে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একজন যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনা পুলিশ আনোয়ার জাহিদ।

তিনি জানান, পাবনা পৌর এলাকার একটি বাড়ির সামনে ঝোপের মধ্যে গোপনে এই কারখানাটি পরিচালিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত ভোররাতে অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি তৈরি একাধিক আগ্নেয়াস্ত্র রয়েছে। এছাড়াও দেশীয়ভাবে তৈরি অস্ত্র, গুলি, অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ এবং সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান,গ্রেফতারকৃত আলী হোসেন (৩২) পাবনা পৌর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় আরও একজন পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। এ ধরনের অবৈধ অস্ত্র তৈরির সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Austria
70'
1 - 0
38' Lionel Messi
World Cup