রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে আলোচনা চলছে: তথ্যমন্ত্রী

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন
expand
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে আমরা সকল অংশীদারের সঙ্গে আলোচনা শুরু করেছি।”

মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল, নতুন বইয়ের সমাহার এবং সাংস্কৃতিক আয়োজন দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন