মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চা বিক্রির আড়ালে গাঁজার ব্যবসা, দোকানি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলার নলুয়া রেহান আলী চৌধুরীহাট বাজারে চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে মো. মহিন উদ্দিন (৩২) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (০৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁর চা দোকানে তল্লাশি চালিয়ে একটি বাজারের ব্যাগ থেকে কাগজে মোড়ানো ৮০টি গাঁজার রোল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় ৮০০ গ্রাম। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তার মহিন উদ্দিন সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোপীবল্লভপুর গ্রামের বাসিন্দা এবং মো. মোস্তফার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মহিন দীর্ঘদিন ধরে চা দোকানের আড়ালে গাঁজার ব্যবসা করে আসছিলেন বলে তাদের কাছে তথ্য ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নলুয়া রেহান আলী চৌধুরীহাট বাজারে তার দোকানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে উদ্ধারকৃত মাদক ও আলামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কবিরহাট থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. হাবিবুর রহমান।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup