বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির হাসপাতালে ভর্তি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন
expand
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল নগদ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৭ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল প্রাঙ্গণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সেনাবাহিনীর একটি গাড়ি কড়া প্রহরায় অ্যাম্বুলেন্সটিকে হাসপাতালে পৌঁছে দেয়।

জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, তাকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হলো। এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup