মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিল জব্দ, আটক ২

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

নেত্রকোণার দুর্গাপুর পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে দুর্গাপুর পৌরশহরের বাগিচাপাড়া এলাকার মিরাজ আলী আকন্দের ছেলে জলিল আকন্দের (৪৫) বাড়ি থেকে এসব মাদক জব্দ করা হয়।

এ সময় জলিলের স্ত্রী নাজমুন নাহার খানম (তামান্না) এবং তার বাবা শফিকুল ইসলামকে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়।

পুলিশ জানায়, চৌকস পুলিশের নিজস্ব গোয়েন্দা সূত্রে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরশহরের বাগিচাপাড়া এলাকায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে অভিযান পরিচালনা করে।

এরই পরিপ্রেক্ষিতে জলিল আকন্দের বাড়িতে অভিযান চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে জলিলের স্ত্রী নাজমুন নাহার খানম (তামান্না) এবং তার বাবা শফিকুল ইসলামকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জলিল পালিয়ে যান।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে দুর্গাপুরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করবে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হবে। এ ধরনের অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন