মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মদ-ব্লেডসহ আটক ২

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৫ পিএম আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

নেত্রকোণার দুর্গাপুরে মাদককারবারি ও চোরাচালানির অভিযোগে দুইজনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। এ সময় তাদের থেকে ১৫ বোতল ভারতীয় মদ ও ৯৮ হাজার পিছ জিলেট ব্লেড জব্দ করা হয়। যার বাজার মুল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে ২নং দুর্গাপুর ইউনিয়নের আত্রাখালী এবং পৌরশহরের বাগিচাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, লেঙ্গুরা গ্রামের হেলাল মিয়ার ছেলে বুরহান উদ্দিন (২০) এবং দুর্গাপুর পৌরশহরের বুরুঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুস সালাম (৩২)।

পুলিশ সুত্রে জানা যায়, ওইদিন দুপুরে পৌরশহরের বাগিচাপাড়া এলাকায় মাদক বহনে ব্যবহৃত একটি মালিকবিহীন ট্রাক সরাতে গিয়ে ওইএলাকা দিয়ে ব্যাটারি চালিত একটি অটোতে করে বস্তায় মোড়ানো ভারতীয় ৯৮হাজার পিছ জিলেট ব্লেড নিয়ে যাচ্ছিল। ওই সময় অটোচালক আব্দুস সালামের গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করা হয়। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে ২নং দুর্গাপুর ইউনিয়নের আত্রাখালী এলাকা থেকে ১৫ বোতল ভারতীয় মদ সহ বুরহান উদ্দিনকে আটক করে দুর্গাপুর থানা পুলিশ।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে দুর্গাপুরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযানে কাউকে ছাড় দেয়া হবে না।

আটদের ব্যাপারে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে। এলাকার শান্তিশৃঙ্খলা ও মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন