শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরের জোর করে কেটে ফেললো চলাচলের রাস্তা, চরম দুর্ভোগে জনসাধারণ

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১০:২২ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে জনগণের চলাচলের রাস্তা কেটে ফেলায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় এলাকাবাসী।

সম্প্রতি উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পাইকপাড়া গ্রামে জনসাধারণের নিত্যদিনের চলাচলের কাচা রাস্তা কেটে ফেলার ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ জানিয়েছে।

সরেজমিন গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন যাবত সরকারী অনুদানে পাইকপাড়া মৌজাধীন রাস্তাটি বিভিন্ন প্রকল্পের আওতায় তৈরি করা হয়।

স্থানীয়রা বলেন, এই রাস্তাটি শামসুদ্দিনের বাড়ি হতে সাহেদ মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ২০০ ফুট জায়গা স্থানীয় সোহেল মিয়া, সাহেদ আলী, রহমত আলী ও কাজল মিয়ার পরিকল্পনায় ও নির্দেশে জোরপূর্বকভাবে পেশীশক্তির প্রভাব দেখিয়ে রাস্তা থেকে মাটি কেটে অন্যত্র ফেলে দেয়। এভাবে তারা পুরো রাস্তাটির চিহ্ন মুছে দেয়। স্থানীয় এলাকাবাসী এসময় বাধা দিতে গেলে তাদের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে দমিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, রাস্তাটি ধ্বংস করে ফেলায় আমরা খুব দুর্ভোগ পোহাচ্ছি। আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাই, যেন রাস্তাটি আবার নির্মাণ করে দেয়া হয়। সেইসাথে যারা রাস্তা কেটে ফেলার মতো অপকর্মের সাথে জড়িত তাদের আইনের আওতায় নেয়ার দাবি জানাই।

অপর বাসিন্দা মামুন মিয়া ও মো: শাহজাহান বলেন, আমরা এলাকাবাসী সবাই এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সকলে মাননীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে আমাদের দুর্ভোগ নিরসন করুন।

রাস্তা কেটে ফেলায় এলাকাবাসী বর্তমানে জমির আল দিয়ে চলাচল করছেন। স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরাও চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে।

এই ঘটনায় গত ২৯ জুন দুর্গাপুর উপজেলা প্রশাসনের কাছে একটি অভিযোগপত্র দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Australia VS Egypt
Scheduled
04 Jul, 12:00 AM
VS
World Cup