

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হাওর ও নদীর জলাশয় ব্যবস্থাপনায় ‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করেই দেশের হাওর ও নদী ব্যবস্থাপনা পরিচালিত হবে। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জেলেদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে মদন উপজেলা বিএনপির আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
বক্তারা বলেন, হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জেলে-কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন হাওর এলাকায় কৃষক ও জেলেদের নিয়ে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন অতিথিরা। সেখানে স্থানীয়দের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, কৃষক, জেলে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
