

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনার চল্লিশা এলাকায় ছেলের শাবলের আঘাতে মিনতি (৬০) নামে নারী নিহত হয়েছেন। পরে ছেলে শ্যামলকে (২৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চল্লিশা এলাকায় এ খুনের ঘটনা ঘটে। পুলিশের সদর সার্কেল স্বজল কান্তি সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মা মিনতি চল্লিশা বাজারে কাজ করে একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন। নিজের বাড়ি নদীতে বিলীন হয়ে যাওয়ায় একটি পরিত্যক্ত স্কুলের পেছনে ছাপড়া ঘর করে ছেলেকে ভিক্ষা করে খাওয়াতেন। ছেলে শ্যামল মাদকাসক্ত বলে সবার দাবি।
দুপুরে খাবার দিলে খাবার খাওয়ার সময় মায়ের মাথায় শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সেইসঙ্গে ছেলেকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্বজল কান্তি সরকার জানান, এই ছেলে প্রচুর খেতো। সেই তুলনায় আজ খাবার দিতে না পারায় এই বৃদ্ধা মাকে শাবল দিয়ে আঘাত করেছে। মানসিক ভারসাম্যহীনও বলছে অনেকে। ওই নারী বাজারের দোকানে দোকানে কাজ করে দিয়ে খাবার নিতেন, তাছাড়া ভিক্ষা করেও খাওয়াতেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
