মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানববন্ধন, গ্রেপ্তার ২

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৬:৩৭ পিএম
সৈয়দ আল রাকিব,সভাপতি নেত্রকোনা সরকারি কলেজ।
expand
সৈয়দ আল রাকিব,সভাপতি নেত্রকোনা সরকারি কলেজ।

নেত্রকোনা জেলায় ভোররাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) ভোর ৫ টার দিকে মানববন্ধন শেষে পৌর শহরের বকুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব এবং কর্মী সাব্বির।

পুলিশ ও ভিডিও সূত্রে জানা যায়, ভোরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে সৈয়দ আল রাকিবের নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী মানববন্ধন করেন। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা দেশবিরোধী মার্কিন চুক্তি বাতিল, বিএনপি-জামায়াতের দুঃশাসন, কৃত্রিম জ্বালানি সংকট ও অব্যবস্থাপনা, লুটপাট, গণতন্ত্রহীনতা এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধন শেষে বকুলতলা এলাকায় জমায়েত হলে অভিযান চালিয়ে পুলিশ ওই দুইজনকে গ্রেপ্তার করে।

মানববন্ধনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়। নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন সরকার জানান, উক্ত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুইজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন