বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠোঁটে ঠোঁট রেখে করেন আশীর্বাদ, ভাইরাল ‘লিপ কিস বাবা’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের এক কথিত সাধুর একটি ভিডিও ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি মুখ কাপড়ে ঢেকে নারী ভক্তদের দীর্ঘ সময় ধরে ‘আশীর্বাদ’ করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনরা তাকে ‘লিপ কিস বাবা’ নামে অভিহিত করেছেন।

ইনস্টাগ্রামের ‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, কথিত ওই সাধু নিজের এবং নারী ভক্তদের মুখ কাপড়ে ঢেকে এক ধরনের ধর্মীয় আচার পালন করছেন। এ দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিযোগ করেন, আচার পালনের আড়ালে তিনি নারী ভক্তদের চুম্বন করছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একই ধরনের আচরণ পুরুষ ভক্তদের ক্ষেত্রে কেন দেখা যায় না।

অন্যদিকে, ওই সাধুর কিছু অনুসারীর দাবি, এটি নির্দিষ্ট একটি আধ্যাত্মিক ধারার দীক্ষা বা ‘গুরুমন্ত্র’ প্রদানের অংশ। এর সঙ্গে অনৈতিক কোনো কর্মকাণ্ডের সম্পর্ক নেই।

ভারতে অতীতেও কথিত অলৌকিক ক্ষমতার দাবি করে প্রতারণার অভিযোগে একাধিক ভণ্ড সাধুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে রোগ সারানোর নামে নারীদের জোরপূর্বক চুম্বনের অভিযোগে আসামের এক কথিত সাধুকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

তবে ‘লিপ কিস বাবা’কে ঘিরে ভাইরাল হওয়া সর্বশেষ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে কি না বা প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank